একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর জীবনচিত্র
বীর মুক্তিযোদ্ধা শাহীন সামাদ
বীর মুক্তিযোদ্ধা শাহীন সামাদ
একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর জীবনচিত্র
সুদীর্ঘ পাঁচ দশক ধ্রুপদী সঙ্গীতচর্চায় অতিক্রম করা দেশের বীর মুক্তিযোদ্ধা জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী শাহীন সামাদ’র সংগীতে হাতেখড়ি সাত বছর বয়সে। বাবা-মা’র অনুপ্রেরণায় অভিষিক্ত শাহীন সেই ১৯৬৪ সাল থেকে আজ অবধি নজরুল’র গানকে বাংলাদেশের সংগীত পিপাসুদের কাছে সুষ্ঠভাবে উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। খুব অল্প বয়সেই উস্তাদ রাম গোপাল, উস্তাদ ফজলুল হক, উস্তাদ ফুল মোহাম্মদ, উস্তাদ মোহাম্মদ সগীর উদ্দিন খান, উস্তাদ মশকুর আলী খান – উনাদের মতো বিশ্ববিখ্যাত পন্ডিতদের কাছ শাস্ত্রীয় সংগীতের তালিম নেয়ার সৌভ্যাগ্য হয়েছে শাহীন’র। পরবর্তীতে যাদের কাছে তালিম নিয়েছেন তারা হলেন – শেখ লুত্ফুর রহমান, সোহরাব হোসেন, সুধীন দাস, অঞ্জলি রায়, সানজিদা খাতুন, ওয়াহিদুল হক, আজাদ রহমান প্রমুখ।
দেশের বাহিরের অনুষ্ঠানে অংশগ্রহণ / কর্মকান্ড
১৯৮৯ সালে লন্ডনে পরিবেশিত গজল, ভোজন ও গীত এর সংমিশ্রনে শিল্পীর একক অ্যালবাম “মোহাব্বত মে ইয়ে কেয়া” যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও দূর প্রাচ্যে প্রকাশিত হয়েছে। এ নিয়ে বিশ্ববিখ্যাত পত্রিকা “এশিয়ান হেরাল্ড” একটি নিবন্ধ প্রকাশ করেছে। ভারতীয় বিদ্যা ভবন, কমনওয়েলথ ইনস্টিটিউট ও রয়েল ফেস্টিভ্যাল হলে লাইভ কনসার্টে সংগীত পরিবেশন করেছেন। স্ব-থিয়েটার কর্তৃক লন্ডনে আয়োজিত একক অনুষ্ঠানে অংশ নেন। তিনি ইনার লন্ডন এডুকেশন অথরিটি’র অধীনে সংগীত শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং লন্ডনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এশিয়ান ও নন-এশিয়ান শিক্ষার্থীদের গান শিখিয়েছেন।
আমার ভিডিও
আমার অডিও
অভিসার
নজরুল সংগীত
শাহিন সামাদ
নিশি রাত
হারানো দিনের গান
শাহিন সামাদ
নহে নহে প্রিয়
নজরুল সংগীত
শাহিন সামাদ
Mahabbat Mai Ye kya
shaheen
samad
More…
আমাদের পাশে থাকুন
Location
1234 Divi St. #1000, San Francisco, CA 94220